রোববার থেকে ঈদুল আজহা, জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটিসহ টানা ছয় দিন আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীরা পারাপার করতে পারবেন।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান খলিফা বলেন, ১১ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৭ আগস্ট থেকে স্বাভাবিক কার্যক্রম চালু হবে।