এশিয়ান রাগবি সেভেন্সে বাংলাদেশের এক জয়

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এশিয়ান রাগবি সেভেন্সের পুরুষ বিভাগে চার ম্যাচে এক জয় পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া।

রোববার প্লেঅফের ম্যাচে বাংলাদেশের ছেলেরা ৩৫-০ পয়েন্টে জিতেছে ব্রুনাইয়ের বিপক্ষে।

দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট শুরু হয় শনিবার। বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) ছেলে ও মেয়েদের দল পাঠিয়েছে।

প্রথম দিন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ পুল বি’র ম্যাচে ১০-২১ পয়েন্টে হেরে যায়। এরপর বিকেলে থাইল্যান্ডের বিপক্ষে আরও বড় ব্যবধানে হারতে হয়, ২০-৫।

তৃতীয় ম্যাচে ভালোই লড়াই করে ছেলেরা। শেষ পর্যন্ত উজবেকিস্তানের বিপক্ষে হারতে হয় ১৯-১৫ পয়েন্টে।

ফাইনাল খেলেছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। সিঙ্গাপুরকে ১৭-১৪ পয়েন্টে হারায় মালয়েশিয়া।