সৈয়দ নজরুল মেডিকেলে বহির্বিভাগ চালু

কিশোরগঞ্জ শহরের ঠিক বাইরে যশোদল এলাকায় প্রতিষ্ঠিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে বহির্বিভাগের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতারা। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখা হবে বলে জানিয়েছে কর্র্তৃপক্ষ।

২০১২ সাল থেকে ৫০০ শয্যার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে প্রথম বর্ষে এমবিবিএস ক্লাসে ছাত্রছাত্রী ভর্তি শুরু হলেও দীর্ঘ সাত বছরেও হাসপাতালটি চালু হয়নি।