সিলেটে নিখোঁজের পরদিন বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে সিএনজিচালিত অটোরিকশার চালক নাঈম আহমদের (১৬) মরদেহ। গতকাল শুক্রবার সন্ধ্যার পরে সিলেট নগরীর বালুচরের লালটিলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে বিমানবন্দর থানার পুলিশ। নাঈম আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলবান্না গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে।
নাঈম পরিবারের সঙ্গে বালুচরের একটি কলোনিতে বসবাস করত। নাঈম হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে তার দুই বন্ধু রুবেল ও পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রুবেল বালুচরের লালটিলার আবদুল মোমেনের ছেলে এবং পারভেজ একই এলাকার আবদুল করিমের ছেলে।