নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে বজ্রপাতে নিহত মনির হোসেন (২৪) উপজেলার নওপাড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতে নিহত মনির শনিবার সকালে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাওয়ার টিলার (ইঞ্জিনচালিত চাষের যন্ত্র) দিয়ে জমি চাষ করার সময় বজ্রপাত হলে তিনি মারা যান। নিহত মনির পাওয়ার টিলার দিয়ে নিজের ও মানুষের জমি চাষ করতেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বলেন, নিহত মনির জমিতে রোপা আমনের জমি প্রস্তুত করছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।