খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে বিএনপির মানববন্ধন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে বিএনপি। গতকাল শনিবার দুপুরে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনের আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সহ-সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন বাবুল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকার মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে আটকে রেখেছে