‘বঙ্গবন্ধুর চেষ্টায় আইএসও সনদ পায় বিএসটিআই’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেষ্টায় ১৯৭৪ সালে তৎকালীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন (বিডিএসআই) বর্তমানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আন্তর্জাতিক মান সংস্থার সদস্যপদ লাভ করে। গতকাল তেজগাঁওয়ে বিএসটিআইয়ের কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় সংস্থাটির মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন এসব কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দেশি পণ্যের অবস্থান সুসংহত করতে বঙ্গবন্ধু এ পদক্ষেপ গ্রহণ করেন।