ইয়াবা সেবনের সময় আটক মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়া উপজেলায় ইয়াবা সেবনের সময় ধরা পড়ল জাকির হোসেন সরকার ওরফে বুলেট (৪১) নামে এক মাদ্রাসা শিক্ষক। 

শনিবার রাত ২টার দিকে উপজেলার বিশ্বনাথ গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক জাকির হোসেন বুলেট উপজেলার টেপামধুপুর আউয়ালিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ইংরেজি প্রভাষক এবং মৃত আব্দুর জব্বারের ছেলে।

কাউনিয়া থানার এসআই আতিকুর রহমান জানান, ওই মাদ্রাসা শিক্ষক নিজ বাড়িতে মাদকসেবীদের নিয়ে ইয়াবা সেবন করছে। এমন তথ্যের ভিত্তিতে ওসি আজিজুল ইসলাম ও সঙ্গীরা অভিযান চালিয়ে বিশ্বনাথ গ্রামে নিজ বাড়িতে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসা শিক্ষক নিজেই ইয়াবা সেবন করত বলে জানা পুলিশ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখিয়ে রবিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।