সড়কের পাশে পলিথিনে মোড়ানো নবজাতকের মৃতদেহ

আশুলিয়ায় আঞ্চলিক সড়কের পাশ থেকে এক নবজাতকের পলিথিনে মোড়ানো মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার সকালে আশুলিয়ার মধ্য গাজীরচট বটতলা এলাকার আঞ্চলিক সড়কের পাশ থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই রকিবুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে সড়কের পাশে পড়ে থাকা পলিথিনে মোড়ানো ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে শিশুটির পরিচয় না পাওয়ায় স্থানীয়দের মাধ্যমে মাটি দেওয়ার ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।