বাজিরাও মাস্তানি, পদ্মাবত, গল্লি বয়-সহ একাধিক সিনেমায় নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন রনবীর সিং। স্পষ্টভাষী এই অভিনেতা এবার নিজের যৌন জীবন নিয়ে মুখ খুললেন। জানালেন, ১২বছর বয়সে নিজের ভার্জিনিটি খুইয়েছেন রণবীর। শুধু তাই নয়, নিজের থেকে অনেকটাই বড়, এমন মেয়ের সঙ্গে যৌন তৃপ্তিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে এমনটাই স্বীকার করেছেন রণবীর।
তিনি জানিয়েছেন, কৌতূহলের বশেই নারীসঙ্গে লিপ্ত হয়েছিলেন। রণবীর বলেন 'আমার মনে হয় ১২ বছর বয়সেই আমি কাজটা করি। আমি সবকিছুই অনেক আগে থেকেই করি। সবকিছু। এমনও হয়েছে, স্কুলের বন্ধুদের মায়েরা আমার মাকে অভিযোগ করতেন, আমি একেবারে পাকা আপেলের মতো হয়ে গেছি। আমার জন্যই বন্ধুরা নাকি বিপথে চালিত হচ্ছে।’