জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময় সভা

আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। গতকাল মঙ্গলবার পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে ওই সভা হয়। পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষেদের সভাপতি রাখাল চন্দ্র দে, জন্মাষ্টমী শোভাযাত্রা উদযাপন পরিষদের আহ্বায়ক মৃণাল কান্তি সাহা প্রমুখ।