শীতলক্ষ্যা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর পুব তীরে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। অভিযানে ৩৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নওয়াব মালেক জুট মিলের পাকা দেয়াল, স্বদেশ কেমিক্যাল কোম্পানির গুদাম (আংশিক),  সুপারক্রিট সিমেন্ট কারখানার সেমিপাকা ঘর, ১৩টি পাকা ভবন ও ১টি দোতলা পাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপপরিচালক মো. শহিদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজসহ অন্যান্য কর্মকর্তা।

বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের উপপরিচালক মো. শহিদুল্লাহ জানান, ‘উচ্চ আদালতের নির্দেশে ধারাবাহিকভাবে এ উচ্ছেদ অভিযান চলছে।