মাদক সেবনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গত সোমবার রাত ৮টায় রুহিয়া-ঠাকুরগাঁও সড়কের পাশে আকচা নিমবাড়ি এলাকায় স্বপ্নজগৎ পার্কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেনÑ সদর উপজেলার আকচা ইউপির সাবেক চেয়ারম্যান ও স্বপ্নজগৎ পার্কের মালিক সারোয়ার হোসেন চৌধুরী, রুহিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মানিক, ঢোলারহাট বিএনপির সাধারণ সম্পাদক ইশারুল ও ঢোলারহাট ইউপি বিএনপি সদস্য মনির হোসেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি অপারেশন গোলাম মর্তুজার নেতৃত্বে পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান, মঙ্গলবার সকালে আটক ৪ জনের বিরুদ্ধে মামলার পর কারাগারে পাঠানো হয়েছে।