বছর জুড়ে ভালো খেলার স্বীকৃতি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। ২০১৮-১৯ মৌসুমে দেশটির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই অলরাউন্ডার। আরো একটি পুরস্কার হাতে উঠেছে তার। টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নির্বাচিত হয়েছেন বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ও।
বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শেই হোপ। টি-টোয়েন্টিতে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল। বর্ষসেরা উদীয়মান পেসারের পুরস্কার জিতেছেন পেসার ওশান টমাস। বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অলরাউন্ডার ডেয়ান্দ্রা ডটিন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে স্যার গ্যারি সোবার্সের প্রায় ৪৫ বছরের পর প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড় হিসেবে টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষস্থান অর্জন করেন হোল্ডার। এছাড়াও ২০০১ সালে কোর্টনি ওয়ালশের পর বোলিং র্যাংকিংয়ে সর্বোচ্চ ৭৭৮ রেটিং অর্জন করেন তিনি।
এছাড়া জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ২০২ রানের অপরাজিত এক ইনিংস খেলেন হোল্ডার। যা কি-না ৮ বার তার নিচে নেমে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। সবমিলিয়ে বিবেচিত সময়ের মধ্যে টেস্টে মাত্র ৮ ম্যাচে ৫৬৫ রান ও ৪০ উইকেট শিকার করেছেন হোল্ডার।