কন্যা সন্তান জন্ম নেয়ার 'দোষ' দিয়ে স্বামীকে খুন করলেন স্ত্রী!

দ্বিতীয়বারও কন্যা সন্তান জন্ম নেয়ায় স্বামীকে হত্যা করেছে স্ত্রী। ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলার নানাসোপরায় ৩৩ বছরের প্রনালি এ হত্যাকাণ্ড ঘটান।

পালঘর পুলিসের পক্ষ থেকে হেমন্ত কেতকর ভারতের গণমাধ্যমকে জানান, ওই নারী ৩৬ বছরের স্বামী সুনীলকে হত্যা করেছেন। বুধবার এই হত্যার ঘটনা ঘটে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, ‘দ্বিতীয়বার কন্যা সন্তান হওয়ার পর থেকেই ভীষণ অখুশি ছিলেন ওই নারী। তিনি এজন্য পুরোপুরিভাবে স্বামীকেই দোষারোপ করেন। এ ছাড়া নিজের স্বামীর চরিত্রে দোষ আছে, এটাও অভিযোগ ছিল তার। এই নিয়ে নিয়মিত তাদের ঝগড়া হতো।

পুলিশ আরো জানায়, ‘বুধবার ভোর ৫টা নাগাদ প্রনালি নিজের স্বামী সুনীলকে রান্নাঘরে ব্যবহারের ছুরি দিয়ে বারবার আঘাত করেন। এরপর তার বাবা-মা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনাটি ঘটানোর পর প্রনালি নিজের শাড়ি বদলায়, মাটিতে পড়ে থাকা সব রক্ত পরিষ্কার করে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে।