‘লিওনেল মেসি’ নামের এক ফুটবলারের সঙ্গে চুক্তিবদ্ধ করে চই চই ফেলে দিয়েছে নরওয়ের তৃতীয় সারির একটি ক্লাব। তবে এতে বার্সেলোনা ও আর্জেন্টিনার সমর্থকদের হতাশ হওয়ার কিছু নেই। নতুন এই মেসির আসল নাম ডেনিয়েল অ্যারে নুটসেন!
১৬ বছর বয়সী কিশোর ফুটবলার নুটসেন বার্সেলোনা তারকা মেসির বড় ভক্ত। প্রিয় ফুটবলারের প্রতি ভালো লাগা থেকেই সম্প্রতি তার নামে নিজের নাম পরিবর্তন করেন বলে জানিয়েছেন তিনি। এই নামেই চুক্তিবদ্ধ হন উত্তর নরওয়ের তৃতীয় সারির ক্লাব আইকে জানকেরসেনে।এ ব্যাপারে নরওয়েজিয়ান মেসি বলেন, “নাম পরিবর্তনের একটা পরিকল্পনা ছিল আমার। লিওনেল মেসি আমার সবচেয়ে বড় আদর্শ। ফুটবলের প্রতি আমার প্রবল আগ্রহই এটা করতে চেষ্টা করেছি।”
“আমি বলতে চাই, তার মতো খেলার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি। কিছু মিল নিশ্চিতভাবে সম্ভব। যদিও আমার প্রতিভা সম্ভবত এতটা ভালো নয়। বল নিয়ন্ত্রণ ও গতিতে তার সঙ্গে আমার অনেক মিল আছে।”
“আমাকে তারা আগে থেকে জিনে, তারা এখনো আমাকে আগের নামেই ডাকে। তবে নতুনরা আমাকে হয়তো লিওনেল বা লিও নামে ডাকতে পারে।”
বয়স মাত্র ষোলো বয়স হওয়ায় এখনই জানকেরসেনের মূল দলে খেলতে পারছেন না। ক্লাবটির অনূর্ধ্ব-১৬ দলের হয়ে নতুন ঠিকানায় খেলা শুরু করবেন কিশোর এই ফুটবলার। আর মেসিকে পর্যায়ে পৌঁছাতে হলে পোড়াতে হবে অনেক কাঠ-খর।
‘নতুন মেসি’ নিয়ে জানকেরসেন ক্লাবের কোচ রুনার বো এরিকসেন বলেন, “আমি আগেই মজা করে বলেছিলাম যে, আমাদের এখন ক্রিস্টিয়ানো রোনালদো খুঁজতে হবে। মেসি প্রথমে অনূর্ধ্ব-১৬ দলে খেলবে। তবে আমরা আশা করছি, একটা সময় সে মূল যোগ দেবে।”