নরসিংদীর শিবপুরে বাসচাপায় আহত হয়ে ১১দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে মেয়ের পর শিক্ষিকা মা আসমাউল হুসনা রিনাও (৪২) চলে গেলেন না ফেরার দেশে। গতকাল শনিবার সকাল ৮টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
নিহত আসমাউল হুসনা রিনা মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামের গাজী হারুন অর রশিদের স্ত্রী। তিনি শিবপুরের খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
গত ১৩ আগস্ট রাত ৮টার দিকে ইটাখলা-মঠখলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার চান্দারটেক (পঁচারবাড়ি) এলাকায় তাদের বহনকারী অটোরিকশাকে একটি বাস চাপা দেয়। এতে লামিয়া আক্তার ও রিপন মিয়া নামের দুজন নিহত হন। আহত হন অটোরিকশার যাত্রী আসমাউল হুসনা, রহিম মিয়া ও মজিবুর রহমান নামের তিনজন।