চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে আজিজুর রহমান (৬২) নামের এক হাজতি মারা গেছেন। গত শনিবার রাতে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার শরিফুল ইসলাম জানান, সদর উপজেলার নামো শংকরবাটি এলাকার তেনুম-লপাড়া গ্রামের তাজিমুদ্দিনের ছেলে আজিজুর ১৭ আগস্ট একটি মাদক মামলার আসামি হয়ে জেলা কারাগারে আসেন। শনিবার রাতে আজিজুরের বুকে ব্যথা ও বমি শুরু হলে দ্রুত তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। রাতে সেখানেই তার মৃত্যু হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাদিম সরকার জানান, রাত সাড়ে ৯টার দিকে কারাগার থেকে রোগীকে আনা হলে চিকিৎসা দেওয়া অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসক।