মাগুরা-ফরিদপুর সড়কের সদর উপজেলার কছুন্দি এলাকায় সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় রেহানা আক্ততার কলি নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৩ জন।
আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত গৃহবধূ কলি সদর উপজেলার কালিগর গ্রামের আমানত সরদারের স্ত্রী।
মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শাফুর আহমেদ জানান, সোমবার সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার ওয়াপদা থেকে একটি মাহেন্দ্রযোগে গৃহবধূ কলিসহ অন্যযাত্রীরা মাগুরার দিকে আসছিলেন।
এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। কলিসহ অন্যযাত্রীরা গুরুতর আহত হয়। তাদের মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক কলিকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত রেজাউল ইসলাম পলাশ (৪০), বাদশা মিয়া (৩০) ও মনিরুল ইসলামকে (৩৫) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।