পীরগঞ্জ উপজেলার বালুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ ও মামলার বিবরণে জানা গেছে উপজেলার পীরগঞ্জ সদর ইউনিয়নের মিলনপুর গ্রামের অষ্টম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রী গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির পেছনে টিউবওয়েলের পানি আনতে জন্য যায়। দীর্ঘক্ষণেও পানি নিয়ে বাড়িতে ফিরে না আসলে বাবা তার মেয়েকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে।
এক পর্যায়ে গভীর রাতে ওই ছাত্রীকে বাড়ির নারকেল গাছের নিচে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে ।
এ দিকে ওই ছাত্রীর বাবা পীরগঞ্জ থানায় মামলা করলে গত রবিবার রাতে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাসুমুর রহমান মাসুমের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিলনপুর গ্রামের আবদুল ওয়াদুদ এর পুত্র আলমগীর হোসেন ও একই গ্রামের মমদেল হোসেন এর পুত্র রুবেল মিয়া (১৯)।