ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুফিয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোমবার সকালে প্রচণ্ড জ্বর নিয়ে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সুফিয়া বেগম কালীগঞ্জের বানুড়িয়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হুসাইন শাফায়াত জানান, সুফিয়া বেগম জ্বর ও মাথা ব্যথা নিয়ে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এরপর বিভিন্ন পরীক্ষার পর জানা যায় তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে।
এ অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে বাথরুমে গিয়ে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়েন। এরপর তার পরিবারের লোকজন তাকে হাসপাতালের বেডে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।