কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশনের ৮ ইঞ্চি সঞ্চালন লাইনের ওপর অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে তিতাস কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালতের একটি দল। দিনভর অভিযান চালিয়ে প্রায় ৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল প্রমথ রঞ্জন ঘটক। তাকে সহযোগিতা করেন তিতাস গ্যাসের ডিজিএম মকবুল আহমেদ ও ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মজিরুল হক।
প্রমথ রঞ্জন ঘটক বলেন, তিতাস গ্যাসের অধিগ্রহণকৃত ভূমির ওপর দুষ্কৃতকারীরা স্থাপনা নির্মাণ করেছে। ওইসব স্থাপনা মালিকদের আগে নোটিস দিয়ে গতকাল উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানায় তিতাস কর্র্তৃপক্ষ।