গত ৯ আগস্ট দেশ রূপান্তর পত্রিকায় ‘৩০ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে নিষেধাজ্ঞা ইউজিসির’ শীর্ষক প্রতিবেদনের আংশিক অংশের প্রতিবাদ জানানো হয়েছে। ইউজিসির প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে ‘৩০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুমিল্লার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে’। বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ এই অংশের ব্যাখ্যা ও প্রতিবাদ জানিয়েছে।
প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় ইউজিসি থেকে ভর্তিতে সতর্কতা বা নিষেধাজ্ঞা সম্পর্কিত কোনো নির্দেশ বা চিঠিপত্র পায়নি।
প্রতিবেদকের বক্তব্য
নিয়ম না মানাসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত ৩০ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা তুলে ধরে ‘জনস্বার্থে অভিভাবক ও শিক্ষার্থীদের জ্ঞাতার্থে’ গণবিজ্ঞপ্তি জারি করেছে ইউজিসি। এই গণবিজ্ঞপ্তির আলোকেই উল্লিখিত প্রতিবেদনটি করা হয়েছে। এছাড়া ভর্তিতে সতর্কতার বিষয়ে উল্লিখিত প্রতিবেদনে ইউজিসির ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার বক্তব্যও প্রদান করা হয়েছে।