পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অভির মৃত্যুর অভিযোগ এনে দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সহপাঠীরা। গতকাল বুধবার দুপুর ১২টায় তারা স্কুল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। এতে স্কুলের শিক্ষক ও অভিভাবক ছাড়াও স্থানীয়রা যোগ দেন। শিক্ষার্থীদের অভিযোগ, গত রবিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তির পর কোনো চিকিৎসা না দেওয়ায় অভি মারা যায়।