শিগগিরই প্রবাসীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। গতকাল বুধবার ফরিদপুরের সদর উপজেলার মুন্সী বাজার উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি জানান, এ লক্ষ্যে প্রথম দেশ হিসেবে সিঙ্গাপুরকে বেছে নেওয়া হয়েছে। দেশটির অনুমোদন পেলেই তাদের এনআইডি দেওয়া হবে। এ সময় অন্যদের মধ্যে ছিলেন ফরিদপুর আঞ্চলিক নির্বাচন অফিসার মো. নুরুজ্জামান, জেলা নির্বাচন অফিসার নওবায়ুল ইসলাম প্রমুখ।