সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের হস্তক্ষেপে উপজেলার জামপুর ইউনিয়নের টানপাড়া গ্রামে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ থানা পুলিশের সহায়তায় এ বিয়ে বন্ধ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, জামপুর ইউনিয়নের টানপাড়া গ্রামের শুক্কুর আলীর অপ্রাপ্ত বয়সী মেয়ের সঙ্গে একই উপজেলার সাদিপুর ইউনিয়নের ভৈরিবাড়ী গ্রামের রবিউল ইসলামের প্রবাসী পুত্র শফিকুলের বিয়ে ঠিক হয়। আজ শুক্রবার মোবাইল ফোনে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। পরে মেয়েকে বাল্যবিয়ে দেবে না এই মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।