জেলার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার। এ ছাড়া গতকাল শুক্রবার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবুল হোসেন এবং রূপালী ব্যাংক লিমিটেডের নবনিযুক্ত এমডি ও সিইও মো. ওবায়েদ উল্লা আল মাসুদ।
দ্বিতীয় মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার গতকাল দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
এরপর গণপূর্ত সচিব সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের উন্নয়নকাজ করা হবে। ইতিমধ্যে আমরা কিছু নির্দেশনা পেয়েছি সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য।’
এ সময় গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নাসিম খান, গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মশিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী (পিএনডি) আবদুল হালিম, উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) মির্জা শিবলী মাহমুদ, উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম) অলীদুল ইসলাম খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।