ভৈরব-কুলিয়ারচর সংসদীয় আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, মানুষ মরে যায়। জন্মের পর মৃত্যুই স্বাভাবিক। তবে মানুষ মরে গেলেও বেঁচে থাকে তার কর্মে। যারা সমাজের জন্য, দেশের জন্য এবং মানুষের জন্য কিছু কাজ করে যান, তারা সেই কর্মের জন্য মানুষের মনে বেঁচে থাকেন। গতকাল শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজি সিরাজউদ্দিনের শোকসভা ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি।
পাপন বলেন, মানুষের মৃত্যু স্বাভাবিক হলেও কিছু কিছু মৃত্যু সহজে মেনে নেওয়া যায় না। হাজি সিরাজউদ্দিন তেমনি একজন। তিনি যে এত তাড়াতাড়ি বিদায় নেবেন, সেটি তারা ভাবেননি কখনো। তার অকালে চলে যাওয়ায় দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
স্থানীয় এমপি পাইলট গার্লস হাই স্কুল মিলনায়তনে উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে পাপন আরও বলেন, ‘তিনি আমার বাবার সঙ্গে রাজনীতি করেছেন দীর্ঘদিন। গত ১০ বছর ধরে আমি তার সঙ্গে রাজনীতি করছি।’