লিফটে আটকা পোপ উদ্ধার হলেন ২৫ মিনিট পর

প্রায় ২৫ মিনিট  লিফটে আটকে থাকার পর ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করেছে।

রোববার ভ্যাটিকান সিটিতে তিনি এমন পরিস্থিতিতে পড়েন। 

লিফটে আটকা পড়র কারণে সেন্ট পিটার্স স্কয়ারে পূর্বনির্ধারিত ভাষণ অনুষ্ঠানে যেতে দেরি হয়ে যায় পোপের। নির্ধারিত সময়ের পর পৌঁছে ১০ মিনিট দেরিতে ভাষণ দেন পোপ।

খবর রয়টার্স।

এ সময় তিনি দেরি হওয়ার জন্য উপস্থিত লোকজনের কাছে হাসিমুখে ক্ষমা চেয়ে নিয়ে পোপ ফ্রান্সিস বলেন, 'আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী'।

ভাষণের শুরুতেই এ ক্ষমা চাওয়া কারণও ব্যাখা করেন তিনি। তখনই পোপ জানান, ভ্যাটিকানে বৈদ্যুতিক গোলযোগের কারণে তিনি একটি লিফটে আটকা পড়েছিলেন। অগ্নিনির্বাপক বাহিনী তাকে উদ্ধার করেছে।

ভাষণে সমবেত জনতাকে জোরে হাততালি দিয়ে উদ্ধার কাজের জন্য দমকল বাহিনীকে ধন্যবাদ জানানোরও আহ্বান জানান পোপ ফ্রান্সিস।