বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক

বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটার সীমান্ত এলাকা থেকে গতকাল রবিবার ভোররাতে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবি ও স্থায়ীরা জানায়, আটক হাকিম (২২) বালিয়াডাঙ্গী উপজেলার সমিরনগর এলাকার আলমের ছেলে এবং সাইদ (২৩) ধুলিয়া গ্রামের তেফেউদ্দিনের ছেলে। তারা ফেনসিডিল আনতে গত শনিবার বালিয়াডাঙ্গীর নাগরভিটা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। গতকাল ভোররাত ৪টার দিকে বিএসএফ জওয়ানরা তাদের আটক করে। ঠাকুরগাঁও ৫০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ জানান, তাদের পক্ষ থেকে আটকদের ফেরত আনার চেষ্টা করা হয়। বিএসএফ জানিয়েছে, অনুপ্রবেশের দায়ে তাদের ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।