কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

রাজধানীর কারওয়ান বাজারের মাছবাজার সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে কাচ্চু মন্ডল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নিউমার্কেট এলাকায় হকারি করতেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। রংপুর মিঠাপুকুর উপজেলার সুরুজ মণ্ডলের ছেলে তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী জাহিদুল ইসলাম জানান, কারওয়ান বাজারে রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।