আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

নতুন আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এর নাম ‘ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি ট্রাস্ট’। বিশ্ববিদ্যালয়টি ২৩ শর্তে অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক আদেশে গত ২৯ আগস্ট এটি অনুমোদন দেওয়া হয়েছে। এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১০৫।

অনুমোদনে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ৬ ধারা অনুযায়ী ২৩ শর্ত পূরণ সাপেক্ষে ‘ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি’ সাময়িক অনুমতি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে সামাদবানু টাওয়ার, প্লট ২৯৮-২৯৯, খোর্দ ঘোষপাড়া, উপজেলা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। অনুমোদনের শর্তে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব আইন মেনে চলা, ২৫ হাজার বর্গফুট ভাড়া অথবা নিজস্ব ভবন, বিশ^বিদ্যালয়ে ন্যূনতম তিনটি অনুষদ এবং তার অধীনে ছয়টি বিভাগ চালু থাকা, উল্লিখিত ঠিকানা ক্যাম্পাসের বাইরে কোনো কার্যক্রম পরিচালনা না করা, অন্য কোনো

বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তার মূল নিয়োগকারী প্রতিষ্ঠানের ছাড়পত্র গ্রহণ করা, বিদেশি শিক্ষক অথবা বিশেষজ্ঞ ও কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধান অনুসরণ করা।