অনুশীলনে সতীর্থের চুল শুঁকে ভাইরাল রোনালদো! (ভিডিও)

সুযোগ পেলে মজা করায়ও কম যান না ক্রিস্তিয়ানো রোনালদো। যেমনটা জাতীয় দলের হয়ে অনুশীলনের সময় মিডফিল্ডার রেনাতো সানচেসের সঙ্গে এবার করলেন! অনুশীলনের এই সতীর্থের চুল শুঁকে ভাইরাল হয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো!

হ্যাঁ, রেনাতোর চুল শুঁকার রোনালদোর একটি ভিডিও ক্লিপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। জাতীয় দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনের সময় ক্যামেরায় ধরা পড়ে তারকা ফরোয়ার্ডের এমন কাণ্ড।

ইউরোপে এখন ক্লাব ফুটবলে বিরতি চলছে। এই সময়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে পর্তুগাল। আগামী শনিবার সার্বিয়ার মাঠে খেলতে যাবে তারা। আগামী মঙ্গলবার খেলতে যাবে লিথুনিয়া মাঠে খেলতে যাবে খেলতে যাবে ফের্নান্দো সান্তোসের দল।

ম্যাচ দুটি উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে পর্তুগাল দল। অনুশীলনেই সতীর্থ মিডফিল্ডার রেনাতোর সঙ্গে মজার কাণ্ডে মাতলেন রোনালদো। পেছন থেকে এসে রেনাতোর চুলের বেণি টেনে ধরেন নাকে। ঘ্রাণে যেন বিমুগ্ধ হলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার!