নাটোরের বাগাতিপাড়ায় জাকিয়া সুলতানা সোনালি (১৭) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার মালিগাছা সাজি পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জাকিয়া একই এলাকার সুমন আহমেদের মেয়ে। সোনালি লোকমানপুর মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ১ম বর্ষের ছাত্রী ছিল।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানায়, মঙ্গলবার রাতের খাওয়া শেষে জাকিয়া তার ছোট বোনের সাথে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে পাশের একটি ফাঁকা ঘরের চালার সাথে ঝুলন্ত অবস্থায় জাকিয়ার লাশ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রেম সংক্রান্ত কারণে জাকিয়া আত্মহত্যা করেছে।