কুমিল্লায় ধানখেত থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পিএম

কুমিল্লার লাকসামে ধানখেত থেকে কাউসার হোসেন (২৩) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) উপজেলার বাকই ইউনিয়নের তারাপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কাউসার হোসেন তারাপুর গ্রামের পূর্ব বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে তারাপুর গ্রামের একটি ধানখেতে কাউসারের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লায়লী ঘটনাস্থলে যান। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় লাশের পাশে সিগারেটের একটি প্যাকেট পাওয়া যায়।

লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লায়লী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। লাশের শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, ছয় থেকে সাত দিন আগে তার মৃত্যু হয়েছে। লাশের পাশে বস্তাভর্তি সিগারেট পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

 

সর্বশেষ সর্বাধিক পঠিত