কুষ্টিয়ায় স্কুলছাত্র সোহাগ হত্যা

দুই যুবকের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় স্কুলছাত্র সোহাগ হত্যার দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড এবং তিনজনের যাবজ্জীবন মৃত্যুদণ্ড  ও প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। এ সময় দ- পাওয়া রনি ছাড়া বাকি চারজন অনুপস্থিত ছিল।

মৃত্যুদ-প্রাপ্তরা হলো ভেড়ামারা উপজেলার বারোমাইল গ্রামের রনি (২৮) ও মিরপুর উপজেলার আহম্মদপুর গ্রামের নাজমুল ইসলাম (৩০)। যাবজ্জীবন কারাদণ্ড -প্রাপ্তরা হলো সদর উপজেলার চৌড়হাস গ্রামের রাব্বি, রফিক ও কুমারগাড়া গ্রামের সুজা। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৯ অক্টোবর সকালে কুষ্টিয়া টিটিসির নবম শ্রেণির ছাত্র সোহাগ মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। ১১ অক্টোবর বিকেলে ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন মাঠ থেকে সোহাগের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত সোহাগের খালু শহিদুল ইসলাম বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন।