জামালপুরে মদসহ গ্রেপ্তার যুবলীগ নেতার ৬ মাসের কারাদন্ড

জামালপুর শহরে র‌্যাবের অভিযানে চার লিটার মদসহ শহর যুবলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিটু এবং তার বন্ধু জাহিদ আহাম্মেদ সুমনকে আটক করেছে র‌্যাব।

গত মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের বসাকপাড়া মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাস করে কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদন্ডাদেশ দেন।

র‌্যাব জানায়, র‌্যাব-১২ জামালপুর ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাতে শহরের বসাকপাড়া মোড়ে অভিযান চালায়। এ সময় শহরের জিগাতলা এলাকার ওবায়দুর রহমান টিটুর (৪৬) প্রাইভেট কার তল্লাশি করে চার লিটার দেশি মদ পাওয়া গেলে টিটু এবং গাড়িতে থাকা তার বন্ধু দয়াময়ি মোড় এলাকার জাহিদ আহাম্মেদ সুমনকে (৪৬) আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।