বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৮তম শাহাদাতবার্ষিকী তার জন্মস্থান নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্য ছিল মাজার জিয়ারত, কোরআনখানি, র্যালি, শ্রদ্ধাঞ্জলি, সশস্ত্র সালাম, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও দোয়া মাহফিল।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নূর মোহাম্মদ নগরে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নূর মোহাম্মদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন। এ সময় পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করে।