গাজীপুরে অর্ধগলিত লাশ উদ্ধার

গাজীপুর মহানগরের পূবাইলে একটি মসজিদের পাশের কক্ষ থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. জামিলউদ্দিন রাশেদ জানান, গত বুধবার রাতে উদ্ধার মৃতদেহটি পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটা গ্রামের আবদুল জলিলের।

তিনি আরও জানান, পেশায় রাজমিস্ত্রি জলিল পদহারবাইদ পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন ইমামের পাশের ঘরটিতে ভাড়া থাকতেন। বুধবার সন্ধ্যায় অজু করতে গিয়ে মুসল্লিরা দুর্গন্ধ পেয়ে ঘরটি ভেতর থেকে বন্ধ দেখে পুলিশে খবর দেয়। রাত সাড়ে ৯টার দিকে ঘরের দরজা ভেঙে অর্ধগলিত লাশটি দেখতে পায় পুলিশ। জলিল হার্ট অ্যাটাকে কিংবা অসুস্থজনিত কারণে ওই ঘরে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।