৩৯ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

জেলার উখিয়ার পালংখালী বাজারে সাত হাজার ৮৯০ পিস ইয়াবাসহ মো. ইসমাইল (১৯) র‌্যাবের হাতে আটক হয়েছেন। সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন জানিয়েছেন, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আটক ওই যুবক টেকনাফের লেঙ্গুরবিলের জহির আহম্মেদের ছেলে।

তিনি আরও জানান, ইয়াবা কারবারিদের অবস্থানের গোপন খবরে অভিযান চালিয়ে ইসমাইলকে আটক করা হয়। তার কাছে পাওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৯ লাখ ৪৫ হাজার টাকা। পরে তাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়।

উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, ওই ইয়াবা পাচারকারীকে শনিবার দুপুরে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।