বান্দরবানের লামা উপজেলায় বড় ভাইয়ের মাটির ঘরের দেয়াল ধসে বানু মিয়া (৮০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।গতকাল সোমবার ভোররাতে লামার গজালিয়া ইউনিয়নের সাপমারা ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বানু মিয়া তার বড় ভাইয়ের বাড়িতে মাটির ঘরে একাই বসবাস করতেন। গতকাল সোমবার ভোরের দিকে মুষলধারে বৃষ্টি হলে মাটির দেয়াল ভিজে নরম হয়ে ধসে পড়ে। সেই মাটিচাপায় মারা যান বানু মিয়া। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা মরদেহ উদ্ধার করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, দমকল বাহিনীর সদস্যরা মাটিচাপায় মারা যাওয়া বানু মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।