আলোচনা সভায় ডেপুটি স্পিকার

টিআইবি বিদেশিদের শেখানো বুলি আওড়ায়

দুর্নীতিবিরোধী গবেষণা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিদেশিদের শেখানো বুলি আওড়ায় বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। কোরাম সংকটসহ সার্বিক বিষয় নিয়ে টিআইবি সম্প্রতি যে প্রতিবেদন প্রকাশ করেছে তার সমালোচনা করে গতকাল সোমবার সংসদের আইপিডি সম্মেলন কক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফজলে রাব্বি মিয়া বলেন, ‘কিছুদিন আগে টিআইবি সংসদ সম্পর্কে একটি প্রতিবেদন দিয়েছে। উনারা উনাদের মতো করে কথা বলেন। উনাদের সম্পর্কে আমরা যদি বলি, তাহলে তো মাথায় হাত পড়বে।’