টেকনাফে পাহাড় ধসে ঘুমন্ত ২ শিশুর মৃত্যু

কক্সবাজারের টেকনাফে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা সদরের পুরান পল্লানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হল- পুরান পল্লান পাড়ার মোহাম্মদ মুন্নার ছেলে মেহেদী হাসান (৮) এবং অন্যজন আলিফা (৭)।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বার বার সতর্ক করার পরও পুরাতন পল্লানপাড়ায় পাহাড় ধসের ঘটনা ঘটলো। এ ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন। তবে এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত কোনো আহতদের নাম পাওয়া যায়নি।