জাতীয় বিশ্ববিদ্যালয়

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে। সারা দেশের মোট ১ হাজার ৮১৫টি কলেজের ৭০৩টি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ১৯ হাজার ১৩১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এ পরীক্ষা আগামী ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) দুপুর ২টা থেকে অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুমের ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করেছে।