গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তমকুমার বাড়ৈসহ দুই শিক্ষকের নামে দেওয়া ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কান্দি ইউনিয়নবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য রীনা ম-ল, কান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কৌশিক রায় প্রমুখ।
বক্তারা কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তমকুমার বাড়ৈসহ দুজন বিএসসি শিক্ষকের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। পরে মামলা প্রত্যাহার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন তারা। মানববন্ধনে কান্দি ইউনিয়নের নারী-পুরুষ অংশ নেন।