খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফেনীতে বিএনপির মানববন্ধন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফেনী সদর উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল বুধবার দুপুরে শহীদ শহীদুল্লা কায়সার সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বকুলের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির গ্রাম উন্নয়নবিষয়ক সম্পাদক ও মোটবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন ভূঞা, ধর্মপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, শর্শদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ, ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল আলম খন্দকার, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আলেক উল্যাহ; বিএনপি নেতা নুর নবী, সোনাগাজী উপজেলা জাসাসের সভাপতি মো. জাহাঙ্গীর আলম মিলন, ধলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবদুল মালেক, ছাগলনাইয়া উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ধলিয়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী শাহেনা আক্তার, যুবদল নেতা আবু তাহের, মিলন প্রমুখ।মানববন্ধনে নেতাকর্মীরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।