চট্টগ্রামে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘রূপায়ণ আবাসন মেলা’। নগরের চট্টেশ^রী মোড়ের প্রধান সড়কে নির্মিত ‘রূপায়ণ আলিফ মীম টাওয়ার’-এ আবাসন মেলার উদ্বোধন করবেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক। মেলায় রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামের প্রাইম লোকেশনসহ দেশের বিভিন্ন স্থানে নির্মিত অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত আবাসিক ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেস কিনতে পারবেন ক্রেতারা।
রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের এজিএম ওমর ফারুক আলম দেশ রূপান্তরকে বলেন, চট্টগ্রাম নগরের প্রাণকেন্দ্রে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা সংবলিত বেশ কিছু অ্যাপার্টমেন্ট নির্মাণ করেছে রূপায়ণ হাউজিং এস্টেট। এসব অ্যাপার্টমেন্টে দোকান, শোরুম, কমিউনিটি হলের সুবিধার পাশাপাশি রয়েছে সব ধরনের সুযোগ-সুবিধা। ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের নির্মিত অ্যাপার্টমেন্ট নিয়ে চট্টগ্রামে পাঁচ দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিশেষ ছাড়ে ক্রেতারা অ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল স্পেস কিনতে পারবেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
চট্টগ্রামে রূপায়ণ হাউজিং এস্টেটের অ্যাপার্টমেন্টগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি জানান, চট্টগ্রাম নগরের চট্টেশ^রী মোড়ের প্রধান সড়কের পাশে নির্মিত হয়েছে রূপায়ণ আলিফ মীম টাওয়ার। দুটি বেজমেন্টসহ ১৬ তলার এ ভবনে রয়েছে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা। রেসিডেন্সিয়াল স্পেসের পাশাপাশি নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত রয়েছে কমার্শিয়াল স্পেস। সর্বনিম্ন ১২৮০ বর্গফুট থেকে ১৭৩৫ বর্গফুটের ৩৮টি অ্যাপার্টমেন্টের পাশাপাশি রয়েছে সর্বনিম্ন ৭৫ বর্গফুট থেকে ১৬৬০ বর্গফুটের দোকান, শোরুম ও অফিস স্পেসও। সুপরিসর গাড়ি পার্কিং, আলাদাভাবে প্যাসেঞ্জার ও কার্গো লিফটসহ রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা।
চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ আবাসিক এলাকার ২ নম্বর সড়কে (প্রেসিডেন্সি স্কুলের বিপরীতে) নির্মিত হয়েছে দুটি বেজমেন্টসহ ১৩তলা ‘রূপায়ণ ডা. এ সোবহান টাওয়ার’। এখানে রয়েছে অত্যাধুনিক সুবিধা সংবলিত প্রতিটি ১৮৮০ বর্গফুটের ২৯টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। সুরম্য কমিউনিটি হল, সুপরিসর গাড়ি পার্কিং সুবিধাসহ রয়েছে আলাদা প্যাসেঞ্জার ও কার্গো লিফট।
চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ পোর্ট কানেকটিং (পিসি) সড়কের খানবাড়ির পাশেই (তাসফিয়া কমিউনিটি সেন্টারের বিপরীতে) নির্মিত হয়েছে রূপায়ণ সেঞ্চুরি লেন্ড। মূল পিসি রোড থেকে ৪ ফুট উঁচু করে নির্মিত দুটি বেজমেন্টসহ ১৬তলার এ ভবনে রয়েছে বাণিজ্যিক স্পেস ও আবাসিক অ্যাপার্টমেন্ট। সর্বনিম্ন ১০৭৫ বর্গফুট থেকে ১৬০৫ বর্গফুটের অ্যাপার্টমেন্টের পাশাপাশি রয়েছে ৭৫ বর্গফুট থেকে ১৬৯৫ বর্গফুটের দোকান, শোরুম ও অফিস স্পেসও। সুপরিসর গাড়ি পার্কিং, আলাদাভাবে প্যাসেঞ্জার ও কার্গো লিফটসহ রয়েছে নানা আধুনিক-অত্যাধুনিক সুযোগ-সুবিধা।
এছাড়া বিশেষ ছাড়ে রূপায়ণ হাউজিং এস্টেটের ঢাকায় নির্মিত ও নির্মাণাধীন বিভিন্ন শপিং মল ও আবাসন প্রকল্পগুলোতে বাণিজ্যিক স্পেস ও আবাসিক অ্যাপার্টমেন্ট কেনা ও বুকিং দেওয়ার সুযোগ রয়েছে মেলায়।