মুন্সীগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের ছাদ থেকে পড়ে আসিফ মুন্সী (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সকাল ১০টার দিকে উপজেলার খাসমহল বালুরচর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী ভবনের ছাদ থেকে পড়ে গেলে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আসিফ মুন্সী উপজেলার মোল্লাকান্দি গ্রামের জামাল মুন্সীর ছেলে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আশরাফ জানান, আসিফ বিদ্যালয়ের হাজিরা খাতায় অনুপস্থিত ছিল।

অথচ সকাল ১০টার দিকে সে বিদ্যালয়ের পার্শ্ববর্তী একতলা ভবনের ছাদে গেলে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়।