গাজীপুরে বিজ্ঞান মেলা

গাজীপুর সদর উপজেলায় ইকবাল সিদ্দিকী কলেজ ও কচি-কাঁচা অ্যাকাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী এক বিজ্ঞান মেলা গতকাল বৃহস্পতিবার কলেজের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পঞ্চমবারের মতো আয়োজিত এই মেলার উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। সমাপনী পর্বে অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি আবদুর রহমান। ইকবাল সিদ্দিকী কলেজ ও কচি-কাঁচা অ্যাকাডেমির ৭০ জন শিক্ষার্থী ৩১টি প্রজেক্ট বিজ্ঞান মেলায় প্রদর্শন করে।