খবরের ভিত্তিতে নতুন করে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে শ্রীলঙ্কান বোর্ড। এর আগে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাকিস্তানের পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশের পরই দল পাঠানোর সিদ্ধান্ত জানায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে শ্রীলঙ্কান বোর্ড জানিয়েছে, ‘পাকিস্তান সফরের আগে বোর্ড এরই মধ্যে সরকারের কাছে সেখানকার (পাকিস্তান) নিরাপত্তা পরিস্থিতি পূনরায় পর্যবেক্ষণ করার জন্য সহযোগিতা চেয়েছে। টেলিকমিউনিকেশন ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর অফিস থেকে পাঠানো এক সতর্কবার্তা পাওয়ার পর এসএলসি এই সিদ্ধান্ত নিয়েছে।’ কী ধরনের হুমকি পেয়েছে বোর্ড তাও জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর অফিস নির্ভরযোগ্য সূত্রে সংবাদ পেয়েছে যে, পাকিস্তান সফরকালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে।’
পাকিস্তানের বিপক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে করাচিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর ৫ অক্টোবর থেকে লাহোরে